আল ইত্তেহাদ আইডিয়াল মাদরাসা
দেওয়ানপাড়া, ভাষানটেক, ঢাকা ক্যান্টনমেন্ট
01922972619, [email protected]
আল-ইত্তেহাদ আইডিয়াল মাদ্রাসা স্কুল, মাদ্রাসাবোর্ড ও তানযীমুল উম্মাহ কারিকুলামের সমন্বয়ে পরিচালিত একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
ক্যাডেট শাখা: প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত । জাতীয় শিক্ষাক্রম ইবতেদায়ী ও পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) অনুমোদিত পাঠ্যক্রম সম্পূর্ণরূপে অনুসরণ করা হয়।
মাদ্রাসা শাখা (ঐচ্ছিক/সমন্বিত):আধুনিক নূরানী ও নাজারা বিভাগ। ইন্টারন্যাশনাল হিফজ ও রিভিশন বিভাগ।
সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা কুরআন শরীফ সহীহ্ভাবে তেলাওয়াত, মাসনুন দুআ, হাদিসের মৌলিক জ্ঞান এবং ইসলামি ফিকাহ্ সম্পর্কে জ্ঞান অর্জন করে।
ভাষা শিক্ষা: বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি ভাষা শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়।
মূল্যায়ন: নিয়মিত সাপ্তাহিক, মাসিক ও টার্ম পরীক্ষা এবং বোর্ডের নির্দেশিকা অনুযায়ী বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পরীক্ষা গ্রহণ করা হয়।
ডিজিটাল হাজিরা সিষ্টেম: আমাদের শিক্ষার্থীদের জন্য রয়েছে একাধিক ডিজিটাল হাজিরা সিষ্টেম। অভিভাবকগন দেখতে পারবে ঘরে বসেই তার সন্তানের হাজিরা রিপোর্ট।